জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

 মোঃ মশিউর রহমান 
চিরিরবন্দরে সড়কে শৃঙ্খলা ফেরানো ও অবৈধ যান চলাচল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পঞ্চম দিনে অবৈধভাবে চলাচলকারী ৫টি ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ। অভিযানের সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘন, নিবন্ধনবিহীন ট্রাক্টর চলাচল এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ জানান,
“সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছিল। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান চিরিরবন্দরের সড়ক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
 
 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

1

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

2

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

3

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

4

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

5

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

6

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

7

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

8

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

9

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

10

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

11

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

12

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

13

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

14

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

15

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

16

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

17

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

18

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

19

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

20