জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

 হাবিবুর রহমান সুমন 

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করায় শিবচরে দোয়া-মোনাজাত ও আনন্দ-উল্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে শিবচর উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া-মোনাজাতের আয়োজন করেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা আনন্দ প্রকাশ করেন এবং দলের প্রতি আহ্বান জানান, যেন শিবচরে একজন সৎ, ত্যাগী ও যোগ্য নেতাকে প্রার্থী করা হয়

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামান কামাল নুরুদ্দিন মোল্লার একটি পুরনো বক্তব্য ভাইরাল হয়েছে। মনোনয়ন ঘোষণার কয়েক দিন আগের ওই বক্তব্যে তাঁকে “জয় বাংলা” স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় বিএনপির অনেকেই মনে করছেন, এই ভিডিও ভাইরাল হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটি তাঁর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করেছে

শিবচরের রাজনীতিতে এখন বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন এটি একটি ভুল বোঝাবুঝি, আবার কেউ মনে করছেন এটি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলাফল।

তবে কামাল জামান মোল্লার সমর্থকরা আশা করছেন, কেন্দ্রীয় নেতারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং তাঁর মনোনয়ন পুনর্বহাল করবেন বিএনপি কেন্দ্রীয় কমিটি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

1

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

2

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

3

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

4

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

5

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

6

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

7

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

8

আজ ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস

9

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

10

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

11

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

12

নওগাঁর নিয়ামতপুরে হাঁস পালন করে স্বাবলম্বী বেকার যুবক আরিফ

13

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

14

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

15

বাগমারায় সাইপাড়া ইয়াং স্টার ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা

16

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

17

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

18

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

19

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

20