Mst: Meherun Nesa
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যোগদান

 নুর আমিন রহমান 


 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের প্রায় দুই ডজন সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সম্প্রতি আয়োজিত এক শান্ত ও শৃঙ্খলাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হন। নবাগতদের মধ্যে রয়েছেন— মোঃ আব্দুস সাত্তার, মোঃ আঃ হামিদ, মোঃ আমিনুর রহমান, মোঃ ইয়াছিন আলী, মোঃ নুরুজ্জামান, মোঃ নূরউদ্দিন, মোঃ বছির উদ্দিন, মোঃ অহিম্মদ আলী, মোঃ খায়রুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আলতাফ হোসেন, মোঃ আলকায আলী, মোঃ আলী জিয়াহ, মোঃ রশিদুল ইসলাম, মোঃ আমিনুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আজিজন হক, শ্রী তাপশ চন্দ্র,মোঃ ইয়ামিন বসুনিয়া সহ মোট ২২ থেকে ২৫ জন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু। আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা শাখার আমির রফিকুল ইসলাম রফিক, সেক্রেটারি সাহিদুল আলম নিরো, ইউনিয়ন শাখার আমির ফজলে করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আদর্শভিত্তিক রাজনীতি, ন্যায়বিচার ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলটির প্রতি আস্থা প্রকাশ করে এতে যোগ দিচ্ছেন। নবাগত সদস্যরা জানান, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

1

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

2

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

3

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

4

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

5

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

6

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

7

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

8

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

9

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

10

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

11

অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্

12

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

13

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

14

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

15

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপল

16

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

17

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

18

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

19

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

20