Mst: Meherun Nesa
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজন

মোঃ রাতুল হাসান লিমন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন।
রোববার তিনি নিহত শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরবর্তীতে তরিকুল সুজন বন্দর থানায় গিয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আলিফা হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি ও আইনগত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে তরিকুল সুজন বলেন, একটি শিশুকে হারানোর বেদনা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করবে গণসংহতি আন্দোলন। পাশাপাশি বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংগঠনটির ভূমিকা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শিশু আলিফার হত্যাকাণ্ডে কেউ দায় এড়িয়ে যেতে পারবে না। বন্দর এলাকায় কিশোর গ্যাং ও মাদক চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, নচেৎ সাধারণ মানুষের আস্থা প্রশাসনের ওপর থেকে সরে যাবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, জেলা প্রচার সম্পাদক শুভ দেব এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক জেলা সভাপতি ফারহানা মানিক মুনা।

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর দুপুরে আলিফা আক্তার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। প্রায় ১৮ ঘণ্টা পর সোমবার ভোরে পার্শ্ববর্তী একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

 


 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বামনায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

1

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

2

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

3

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

4

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

5

নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ম

6

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

7

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

8

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

9

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

10

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

11

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

12

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

13

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

14

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

15

কিশোরগঞ্জ- ০১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

16

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

17

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

18

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

19

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

20