জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

মোহাম্মদ আলী মাস্টার
জেলার সরাইল উপজেলায় ১ নভেম্বর ১১টায়  অনাড়ম্বর পরিবেশে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিসার মোঃ জামাল উদ্দিন এর সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা  ও সমবায় উত্তোলন  করা হয়। পতাকা উত্তোলন শেষে
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়  উক্ত প্রতিপাদ্যের উপর বিশেষ অতিথি ও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাপলা মৎস্য জীবি সমিতির সভাপতি ক্ষীরোধ দাস,আশার প্রদীপ ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, পল্লী বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সাজিদ ভুইয়া,সরাইল - নাসির নগর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দুর্গাচরণ দাস,সভাপতি প্রভাতী মৎস্যজীবি সমিতির সভাপতি আবুল বাসার, সরাইল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক তাছলিম উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃশরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, মৎস্যজীবি সমিতির সদস্য আলী হোসেনসহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে  সমবায়ীদের উদ্দেশ্যে  বলেন, সকলকে সমবায়ের সকল নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে। কোন অবস্থায় অনিয়ম বরদাস্ত করা হবেনা।নীতি গত ভাবে সকল সমবায়ীদের উপজেলা প্রশাসন সহযোগিতা করবে। তিনি সমবায়ীদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে সভাকে জানান।
উল্লেখ্য সরাইলে কেন্দ্রীয় সমিতি ০১,প্রাথমিক সমিতি  ৫১ টি,মৎস্যজীবি সমিতি ৩৭ টি,অন্যান্য সমিতি ১৬টি,মোট সদস্য সংখ্যা ১১,৯৮৩ জন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

1

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

2

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

3

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

4

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

5

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

6

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

7

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

8

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

9

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

10

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

11

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

12

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

13

ঝালকাঠিতে সার্জেন্ট হাসান কে পুলিশ লাইনে ক্লোজ করায় ঘুষ সাম্

14

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

15

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

16

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

17

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

18

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

19

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

20