জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

মো. মেহেদী হাসান 
 
পাবনার ভাঙ্গুড়ায় সরকার নির্ধারিত ন্যায্য মূল্য সার না পাওয়া কৃষকরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় ও উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিসের সামনে কৃষকরা এই বিক্ষোভ মিছিল করেন। এর আগে সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোক ভাঙ্গুড়ার সার ডিলারদের কাছে সার নিতে আসে কিন্তু তারা কোন ডিলারের কাছেই সার না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। এক পর্যাযে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখেরুজ্জামান মাসুমের কাছে গেলে সে কোন প্রতিকার না পেয়ে কৃষকদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন। 

বিক্ষোভে কৃষকদের অভিযোগ, চলতি রবি মৌসুমে ডিএপি, ইউরিয়া ও টিএসপি সারের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় ডিলাররা পর্যাপ্ত সার সরবরাহ করতে পারছেন না, ফলে জমিতে রোপণকাজ ব্যাহত হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে সার কিনছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া কৃষক আব্দুল মান্নান বলেন, ‘আমরা সার না পেলে জমিতে বীজ ফেলব কীভাবে? সরকার নির্ধারিত দামে সার পাচ্ছি না আমরা। ’

আরেক কৃষক পলান মোল্লা অভিযোগ করেন, ‘ডিলাররা রাতের আঁধারে বেশি দামে বাইরে সার বিক্রি করছে। এ কারণেই সংকট তৈরি হয়েছে। মৌসুমের শুরুতেই আমরা সার না পেলে আবাদে মার খেতে হবে।’
বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের পর্যাপ্ত নজরদারি না থাকায় ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। তারা অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কৃষকরা অভিযোগ করে বলেন, এক শ্রেণির সার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে সাধারণ কৃষকের নিকট প্রতি বস্তায় তিন থেকে ৫০০ টাকা বেশি দামে সার বিক্রয় করছেন। বেশি দাম না দিলে কৃষকরা সার পান না এমন অবস্থার পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর সাধারণ কৃষকরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করেন তারা।

ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখেরুজ্জামান মাসুম বলেন, ‘কৃষি কর্মকর্তাদের উদাসীনতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ডিলাররা সার মজুত ও অবৈধ বিক্রির সুযোগ পাচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.শারমিন জাহান বলেন, সারের সাময়িক সমস্যা হয়েছিল ডিলারদের নিকট নতুন করে সার আসায় সে সংকট কেটে গেছে।এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপস পাল কে একাধিক বার ফোন দিলে রিসিভ করেননি তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

1

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

2

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

3

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

4

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

5

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক

6

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

7

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

8

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

9

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বগুড়ায় পুলিশ সদস্য আহত

10

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

11

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

12

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

13

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

14

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

15

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

16

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

17

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

18

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

19

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

20