Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্মসূচী

মিহির

 ১৪ ডিসেম্বর “শহিদ বুদ্ধিজীবী দিবস” পালন এবং ১৬ ডিসেম্বর “মহান বিজয় দিবস” 

উদ্যাপন উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে 

বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (বিধিমালা, ১৯৭২ অনুযায়ী সঠিক মাপ ও রঙের পতাকা) যথাযথভাবে উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন। বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা (সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে) এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (বিধিমালা, ১৯৭২ অনুযায়ী সঠিক মাপ ও রঙের পতাকা) যথাযথভাবে উত্তোলন। সকাল ৯:০০ ঘটিকায় অডিটোরিয়ামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। সকাল ১০:০০ ঘটিকায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাষ্কর্য 

“দুর্বার বাংলা” এর পাদদেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মহান বিজয় দিবস 

উপলক্ষ্যে আলোচনা সভা। বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 

প্রীতি ফুটবল ম্যাচ (শিক্ষক বনাম ছাত্র) এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচীসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডীনগণ এবং সভাপতিত্ব করবেন

 বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। 

কর্মসূচীসমূহে স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

1

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

2

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

3

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

4

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

5

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

6

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

7

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

8

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

9

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

10

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

11

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

12

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে

13

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

14

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

15

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

16

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

17

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

18

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

19

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

20