জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্দেশনা

মোঃ রাতুল হাসান লিমন

সীমানা নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২)-এর সীমানা সংক্রান্ত একটি মামলায় আপিল বিভাগের আদেশের কারণে এসব আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। চিঠিটি গত ৬ জানুয়ারি সই করা হয় এবং তা ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সিএমপি নং-১১০৫/২০২৫ মামলায় মাননীয় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে যে আদেশ দিয়েছেন, তার আলোকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এ সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও নির্বাচন সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এর আগে শুক্রবার গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক তা সঠিক নয় বলে মন্তব্য করেছিলেন। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রচারিত সংবাদ বন্ধ রাখার অনুরোধও জানিয়েছিলেন তিনি।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির শেষ সময় ১৮ জানুয়ারি। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারিত রয়েছে।
সীমানা সংক্রান্ত আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত পাবনার এই দুই আসনের নির্বাচন প্রক্রিয়া অনিশ্চয়তায় থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

1

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

2

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

3

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

4

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

5

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

6

জামালপুরে ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট

7

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

8

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

9

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

10

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

11

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

12

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

13

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

14

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

15

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

16

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

17

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

18

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

19

পিতার ভুলে পুত্রের মৃত্যু

20