জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও কানাডা। দুই দেশের সরকার জানিয়েছে, ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে, যা বিদেশিদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কানাডা সরকার এক বিবৃতিতে জানায়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেপ্তারের আশঙ্কার কারণে সেখানে অবস্থান বা ভ্রমণ নিরাপদ নয়। বিবৃতিতে নাগরিকদের নিরাপদ সুযোগ পেলে অবিলম্বে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে কানাডা স্বীকার করেছে, ইরানে তাদের কনস্যুলার সহায়তা দেওয়ার সক্ষমতা অত্যন্ত সীমিত।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও অনুরূপ সতর্কবার্তা দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে, যা বিদেশিদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে।

ফরাসি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, বিক্ষোভ ও জনসমাবেশ থেকে দূরে থাকতে এবং তেহরানে অবস্থিত ফরাসি দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তাদের জন্য সহায়তা আসছে।

অন্যদিকে ইরান বরাবরই অভিযোগ করে আসছে, দেশটির চলমান অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল জড়িত। তেহরানের দাবি, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে সশস্ত্র গোষ্ঠীগুলো এতে সহিংসতা ছড়িয়ে দেয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

1

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

2

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

3

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

4

শহীদ জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার

5

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

6

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

7

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

8

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

9

১৪ই ডিসেম্বর কলমে

10

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

11

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক

12

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

13

কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

14

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

15

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

16

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

17

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

18

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

19

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

20