জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্রুত বাস্তবায়নের আশাবাদ


গাজী মাহমুদ পারভেজ
চাঁদপুরের মতলব ও মুন্সীগঞ্জের গজারিয়াকে সংযুক্ত করতে নির্মিতব্য বহুল প্রত্যাশিত সংযোগ সেতুর অগ্রগতি দেখতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পরিদর্শনে আসেন সেতু মন্ত্রণালয়ের সচিব আবদুল রউফ ও যুগ্ম সচিব ভিখারুদৌলা চৌধুরী (ভুলু)।

এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম,  উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম জসীমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

পরিদর্শনকালে সচিব ও কর্মকর্তারা সেতুর চলমান নির্মাণকাজ, অগ্রগতি, কারিগরি চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জানান, সেতুটি সম্পন্ন হলে চাঁদপুরের মতলব ও মুন্সীগঞ্জের গজারিয়ার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, যা দুই জেলার বাণিজ্য, কৃষি, পর্যটন ও সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি এনে দেবে।

সেতু মন্ত্রণালয়ের সচিব আবদুল রউফ বলেন,“এই সেতুটি কেবল দুটি অঞ্চল নয়, দুটি জেলার উন্নয়নের সেতুবন্ধন তৈরি করবে। আমরা সময়মতো ও মানসম্মতভাবে প্রকল্পটি শেষ করতে বদ্ধপরিকর।” তিনি আরও নির্দেশ দেন, নির্মাণের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত তদারকি জোরদার করতে হবে।

পরিদর্শন শেষে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম জসীম।

স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতুটি চালু হলে গজারিয়া–মতলব অঞ্চলের যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে। তাঁরা সেতুর দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাজটি দ্রুত শেষ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

1

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

2

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

3

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

4

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

5

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

6

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

7

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

8

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

9

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

10

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

11

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

12

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

13

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

14

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

15

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

16

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

17

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

18

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

19

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

20