জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র

 শিবিরের এক নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. রাফিউল করিম (১৮)। তাঁর বাড়ি শেরপুর শহরের শ্রী-রামপুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি

 ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাফিউল শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা থেকে থেকে এবারের আলিম পরীক্ষায় অংশ নিয়ে (জিপিএ-৫) পেয়ে উর্ত্তীণ হন। সেইসঙ্গে বিশ^বিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর শেরপুর বাসস্ট্যাণ্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আর এই মিছিলে অংশ নেন শিবির নেতা রাফিউল করিম। কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর নামক স্থানে পৌছাঁলে অজ্ঞাত 

পরিচয়ের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 

মারা যান ওই শিবির নেতা।

জানতে চাইলে ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল করিম শিবিরের সাথী ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে এই শিবির নেতা বলেন, ঘাতক বাসটিকে চিহিৃত করে চালক-হেলপারকে আটক করে আইনের আওতায় আনার জন্য 

জোর দাবি জানান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছেন। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে নব গঠিত বাস- কোচ শ্রমিক ইউনিয়নের উপ- কমিট

1

বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী

2

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

3

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

4

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

5

ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার

6

অবৈধ ভাবে ফুটপাত দখল

7

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

8

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

9

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

10

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

11

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

12

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

13

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

14

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

15

লাউসার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছ

16

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

17

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

18

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

19

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

20