জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

  

রাকিব জামান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন থেকে নেতাকর্মীদের ধারাবাহিক পদত্যাগের অংশ হিসেবে ২৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪,৩০টায় টুঙ্গিপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে আরও তিন নেতা সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারীরা হলেন, রিফাউল চৌধুরী, তিনি টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক।  
   তিনি লিখিত বক্তব্যে বলেন, "ব্যক্তিগত, পারিবারিক এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারছেন না। এজন্য তিনি ছাত্রলীগের সকল পদ থেকে পদত্যাগ করছেন।"
অন্য আরেক নেতা হলে, কাজী মহিদুল ইসলাম বাঁধন  পিতা: কাজী আমিনুল ইসলাম, গ্রাম: কাজীপাড়া, পাটগাতি, টুঙ্গিপাড়া।  
   তিনি উপস্থিত গণমাধ্যম কে জানান, তাকে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলেও, শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে সংগঠনের কাজে নিয়মিত সম্পৃক্ত হতে পারেননি। ফলে সকল দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেন। 
অন্যজন হলেন মোঃ নজরুল শেখ তিনি পৌর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি পাটগাতী গ্রামের মৃত আলাউদ্দিন শেখের সন্তান । তিনি বলেন, আমাকে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের যুগ্মসাধারণ সম্পাদক পদে রাখা হয়েছিল। যে বিষয়ে আমি অবগত ছিলাম না। অবগত হওয়ার পরেই টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে স্বজ্ঞানে স্বেচ্ছায় সকল পদ থেকে পদত্যাগ করলাম।
তিন জনই টুঙ্গিপাড়া প্রেসক্লাবে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে তাদের পদত্যাগের ঘোষণা দেন।
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর পদত্যাগে টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছে। দলীয় শৃঙ্খলা ও ভবিষ্যৎ সাংগঠনিক অবস্থা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

1

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

2

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

3

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

4

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

5

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

6

গাজীপুরে রাত বারোটায় বিএনপি'র জনসভা, পোশাক শিল্পের রাজধানী

7

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

8

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

9

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

10

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

11

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

12

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

13

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

14

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

15

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর মা

16

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

17

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

18

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

19

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

20