জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সালথায় দুই পক্ষে সংঘর্ষে আহত-১০: বাড়িঘর ভাংচুর

ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। আজ রবিবার (২৯ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মেহেরদিয়া গ্রামের নুরইসলাম মুন্সীর সঙ্গে প্রতিপক্ষের সালাউদ্দিন কাজীর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শনিবার রাতে নুরইসলাম মুন্সীর সমর্থক মো. জিলু মোল্যাকে মারধর করে সালাউদ্দিন কাজীর সমর্থকরা।
পরে স্থানীয় বিনোকদিয়া বাজারের ওপর থেকে সালাউদ্দিন কাজীর ভাই জালাল কাজী ও তার ছেলে শাহীন কাজীকে পাল্টা মারধর করে নুরইসলাম মুন্সীর ছেলে মামুন ও রিপন।
এরই জেরে রবিবার সকালে নুরইসলাম মুন্সী ও সালাউদ্দিন কাজীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ৫টি বসতঘর ভাংচুর করা হয়। এতে জিলু মোল্যা, জালাল কাজী, পান্নু মোল্যা, মিনারা বেগমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

1

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

2

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

3

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

4

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

5

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

6

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

7

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

8

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

9

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

10

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

11

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

12

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

13

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

14

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

15

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

16

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

17

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

18

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

19

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

20