জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

জুনাঈদ আল হাবিব 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “যুব উন্নয়ন অফিস কার? জনগণের, নাকি দালালদের?” এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইট সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করে বঞ্চিত সাধারণ শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার (TECWAB) প্রকল্পের নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রমে অনিয়ম, স্বজনপ্রীতি এবং দালালচক্রের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তারা বলেন, সাধারণ শিক্ষার্থী ও যুবকদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

বক্তারা অবিলম্বে অনিয়ম তদন্ত করে নতুন ও স্বচ্ছ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যুব উন্নয়ন অফিসারের অপসারণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন —
শিক্ষার্থী শিহাবুল ইসলাম ,
শিক্ষার্থী আবুল খায়ের ত্বহা,
সচেতন নাগরিক মারুফ আল মাহমুদ ,
অভিভাবক রোকেয়া খাতুন,
এবং শিক্ষার্থী প্রতিনিধি মারুফা আক্তার প্রমুখ।

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

1

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

2

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

3

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

4

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

5

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

6

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

7

উচ্চপদস্থ চাকরির মায়া ত্যাগ উদ্যোক্তা হলেন ভাঙ্গুড়ার কৃষিবি

8

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

9

বাউফলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য দো

10

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

11

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

12

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

13

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

14

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

15

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ধামরাইয়ে নানা আয়োজনে পালিত হয

16

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

17

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

18

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

19

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

20