জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

মো সুমন

বুধবার (৫ নভেম্বর) সকালে বান্দরবার জেলা সেনানিবাসে শিশুদের অভিভাবকদের হাতে এক বছরের লেখাপড়ার খরচ ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিএসও ২) মেজর পারভেজ রহমান। ২০২৩ সালে বান্দরবানের রোয়াংছড়ির পাইক্ষ্যং পাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত হন ক্রীস্টিনা বমের পিতা লাললক লিয়ান বম। আর্থিক সংকটের কারণে চার বছরের শিশুর পড়ালেখা করার কোনো উপায় ছিল না। অন্যদিকে রুমা উপজেলার রনিন পাড়ায় পাঁচ বছর আগে অসুস্থ হয়ে মারা যান লালরাউ সাং এর পিতা। শিশুটির মার বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়। শিশুটি এখন এতিম তার পড়ালেখাও বন্ধ। স্থানীয়রা জানান সম্প্রতি সেনাবাহিনী বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজোয়ান এলাকা পরিদর্শনে গেলে এতিম শিশুদের দেখা পান। তিনি তাদের খোঁজ-খবর নেন এবং পড়াশোনার দায়িত্ব নেন।

সেনা কর্মকর্তা মেজর পারভেজ রহমান জানিয়েছেন, ওই এতিম শিশুরা যাতে পড়ালেখা চালিয়ে যেতে পারে সে জন্য প্রাথমিকভাবে এক বছরের খরচ ও তাদের শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে। শুধু এতিম শিশুদেরই নয় দুর্গম এলাকায় যেসব লোকজন ক্ষতিগ্রস্ত তাদেরও নানাভাবে সহায়তা করছে সেনাবাহিনী।

এদিকে অনুষ্ঠানে গরিব অসহায় দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও অর্থ সহায়তাও দেয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

1

সরিষাবাড়ীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

2

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

3

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

4

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

5

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

6

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

7

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

8

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

9

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

10

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

11

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

12

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

13

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

14

অভিযোগে ঝুলে আছে যশোর-২ আসনে বিএনপি–জামায়াত প্রার্থীর ভাগ্য

15

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

16

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

17

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

18

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

19

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

20