জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাউজানে মাদকসহ আটক ২

  গোলাম মোঃ রকিব 

চট্টগ্রামের রাউজান থানার বিশেষ অভিযানে ৭৫ লিটার চোলাই মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর দিকনির্দেশনায় এবং রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূইয়া এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ০২ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে রাত ১২.৪৫ ঘটিকার সময়, রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের সামনে কাপ্তাই টু চট্টগ্রাম সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। অভিযানকালে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী সৈকত সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপস্থিত থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দুইজন আসামীকে আটক করা হয়। আসামিরা হলেন ফরিদা বেগম (৫৪), পিতা-মৃত এজলাস মিয়া, সাং—আদিলপুর, নাজিমের বাড়ি। মোঃ হেলাল (২৫), পিতা—আবুল কাশেম, মাতা—নূর নাহার, সাং—আদর্শ গ্রাম, উভয়েই ৩নং ওয়ার্ড, রাঙ্গুনিয়া পৌরসভা, থানা—রাঙ্গুনিয়া, জেলা—চট্টগ্রাম। তাদের হেফাজত হতে ৭৫ (পঁচাত্তর) লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

1

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

2

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

3

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

4

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

5

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

6

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

7

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

8

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

9

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

10

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

11

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

12

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

13

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

14

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

15

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

16

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

17

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

18

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

19

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

20