জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক গ্রহণ ও কুরআন বিতরণ

 সাধীন আলম হোসেন 

যে ব্যক্তি কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ”— মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর এই হাদীসকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলায় জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (জিএসডিও)-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছবক প্রদান ও কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর শাখার জেনাস তা’লিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জিএসডিও’র চেয়ারম্যান জনাব মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা  প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাজদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা জাকারিয়া হোসেন, জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল কাদের, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এবং জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের সদস্য মো. আমানত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনাস তা’লিমুল কোরআন, রামকৃষ্ণপুর শাখার সিনিয়র শিক্ষক হাফেজ সোয়াইফ আহমেদ (ইউসুফ)।
সভাপতির বক্তব্যে জিএসডিও’র চেয়ারম্যান মো. হাসানুজ্জামান বলেন, “জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শিক্ষা প্রসার, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।”
তিনি আরও বলেন, কুরআন শিক্ষার মাধ্যমে শিশু-কিশোরদের নৈতিকতা ও চরিত্র গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছবক ও পবিত্র কুরআন বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

1

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

2

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও

3

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

4

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

5

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

6

কারওয়ান বাজারে ব্যবসায়ী-চাঁদাবাজ সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ

7

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

8

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

9

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

10

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

11

দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামল

12

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

13

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

14

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

15

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

16

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

17

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

18

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

19

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

20