জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গুড়ার কৃষক

মো.মেহেদী হাসান 
পৌষের শেষভাগে এসে প্রচণ্ড ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলাও কনকনে শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা। এর মধ্যেও ক্লান্তি নেই উপজেলার কৃষক ও কৃষিশ্রমিকদের। ভোরের আলো ফোটার সাথে সাথেই মাঠে নামছেন তারা। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষা, ভুট্টা, আলু, গম, পেঁয়াজ, রসুন, মরিচসহ নানা রবিশস্য। কোথাও কোথাও ফসল ঘরে তোলার অপেক্ষা। তাইতো শীতের তীব্রতা উপেক্ষা করেই জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করার চিত্র চোখে পড়ছে পুরো উপজেলাজুড়েই। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালের তীব্র শীতের মধ্যেই সাধ্যমতো গরম পোশাক পরে কুয়াশা ঢাকা মাঠে দল বেঁধে কাজে ব্যস্ত কৃষকেরা। বিরুপ আবহাওয়ার দাপটেও ফসলের মায়ায় মাঠে কাজ করছেন তারা।

ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কারণে উপজেলায় রবি ফসল, বোরো ধানের বীজতলা এবং মৌচাষিদের মধু সংগ্রহে বিরূপ প্রভাব পড়ছে। উপজেলার বিভিন্ন মাঠে সরিষা, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন মৌসুমি ফসল ও বোরো ধানের বীজতলা রয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় শীতকালীন বিভিন্ন ফসল ভালো হলেও বোরো বীজতলা ক্ষতির মুখে পড়েছে। পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেওয়ার পাশাপাশি হালকা সেচ দিচ্ছেন কৃষকেরা। আবার কেউ কেউ করছেন পুষ্টি উপাদান ও কীটনাশক স্প্রে। প্রতিকূলতা জয় করে জীবিকার সংগ্রামে অবিচল থাকা কৃষক ও কৃষি শ্রমিকেরা এখনো গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি হয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।

ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের কৃষক নকিবুল ইসলাম বলেন, হাড়কাঁপানো শীত আর কুয়াশাযুক্ত মাঠে কাজ করতে কিছুটা বেশি টাকা নিচ্ছেন কৃষিশ্রমিকেরা। সরিষার ভালো ফলনের আশায় শীত ও উৎপাদন খরচ উপেক্ষা করে কঠোর পরিশ্রম করছি আমরা। ঠান্ডার মধ্যে মাঠে কাজ শুরু করলেও বেশিক্ষণ টিকে থাকা কষ্টকর হয়ে পড়ছে।

এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, ‘শীত ও ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা থাকায় কৃষকদের ফসল সুরক্ষায় আগাম সতর্কতা ও করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো ক্ষতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।’
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

1

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

2

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

3

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

4

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

5

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

6

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

7

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

8

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

9

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

10

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

11

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ

12

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

13

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

14

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

15

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

16

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

17

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

18

বরিশালে বি এম কলেজে ছাএদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ৪০

19

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

20