জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোহাঃ হারুন অর রশিদ

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও ২১জন মনোনয়ন ফরম উত্তোলন করেন কিন্তু গতকাল মনোনয়ন জমাদানের শেষ তারিখ পর্যন্ত ১৬জন মনোনয়ন ফরম জমা দেয়ার তথ্য পাওয়া গেছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করেছেন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড.কেরামত আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী মিঞা, বাংলাদেশ খেলাফত মজলিস-এর মনোনীত প্রার্থী নাবাব মোঃ শামসুল হোদা, জাতীয় পার্টির মোহাঃ আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ  মনিরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক জোট-এর মোঃ আব্দুল হালিম।
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন ১০জন। কিন্তু মনোনয়ন দাখিল করেছেন ৫ জন প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোঃ  আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহিম খলিল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ খুরশিদ আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী মোঃ সাদেকুল ইসলাম। এছাড়া আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেননি।
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করেছেন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মোঃ মনিরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মনোনীত প্রার্থী মোঃশফিকুল ইসলাম খান, গণ অধিকার পরিষদ-এর মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(জেএসডি)-এর মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন।
ফলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১৬জনকে প্রাথমিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখা যাবে বলে ধারণা করা যাচ্ছে। যদিও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন মাসুদ। তিনি আরও বলেছেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

1

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

2

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

3

পাবনায় বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ আটক ৪

4

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

5

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

6

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

7

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

8

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

9

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

10

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

11

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

12

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

13

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

14

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

15

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

16

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

17

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

18

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

19

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

20