জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

মনিরুজ্জামান মনির 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক গণঅবস্থান ও ফ্যাসিবাদবিরোধী তৎপরতা পালন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে জেলা সদরের প্রধান চৌরাস্তা চৌমুহনায় দুই ঘন্টাব্যাপী এই গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পৌরসভা জামায়াতের আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম।

গণঅবস্থানে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের গণবিরোধী নীতি ও ফ্যাসিবাদী আচরণের কঠোর প্রতিবাদ জানান। তারা বলেন, "জনগণের ভোট ও মতামতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামীর এ সংগ্রাম অব্যাহত থাকবে।"

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী। তিনি তার বক্তব্যে বলেন, "বর্তমান সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোভাবের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।"

এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, ছাত্রশিবির শহর শাখার সভাপতি তারেক আজিজ, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল আলী, সাবেক সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী এবং ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ প্রমুখ।

জেলা শহরে গণঅবস্থানের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল র্যালি সহ ফ্যাসিবাদবিরোধী তৎপরতা চালান জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এদিকে, একই দিনে জেলার সকল উপজেলাতেও একযোগে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরে উপজেলা আমীরগণের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও বর্তমান সরকারের অপতৎপরতা ও ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে তাদের দৃঢ় প্রতিবাদ জানান।

কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয় এবং এতে জেলা ও উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

1

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

2

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

3

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

4

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

5

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

6

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

7

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

8

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

9

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

10

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

11

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

12

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

13

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

14

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

15

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

16

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

17

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

18

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

19

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

20