জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীরা

লুৎফুর রহমান 
​বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি, সময় টিভি কুয়েতের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন উপলক্ষে কেক কেটে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেন তার সহকর্মীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কুয়েতের জিলিব সুয়েখের কিং চিকেন রেস্তোরাঁয় এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
​অনুষ্ঠানে সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার কর্মময় জীবনের সাফল্য কামনা করেন উপস্থিত সকলে।
​উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন রানা, সহ-সভাপতি মো. সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. হেবজু মিয়া, যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন জনি এবং সদস্য লুৎফুর রহমান ও এবাদুর রহমান। 

​অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আ হ জুবেদ তার বক্তব্যে বলেন, "মঈন উদ্দিন সরকার সুমন শুধু একজন দক্ষ সাংবাদিকই নন, তিনি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের একজন বলিষ্ঠ অভিভাবক। তার নিরলস প্রচেষ্টা ও নেতৃত্বে কুয়েতে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে আমাদের প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার জন্মদিন আমাদের কাছে এক আনন্দের দিন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংবাদিকতা জীবনে আরও সাফল্য কামনা করি।"

​সহকর্মীদের এমন ভালোবাসাপূর্ণ আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করে মঈন উদ্দিন সরকার সুমন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি কুয়েতে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য দো

1

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

2

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

3

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

4

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

5

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

6

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

7

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

8

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

9

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

10

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

11

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

12

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

13

লক্ষ্মীপুর -২ আসনে ট্রাক প্রতিকে মনোনয়নপত্র দাখিল করলেন আবু

14

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

15

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

16

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

17

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

18

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

19

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

20