জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার সন্তোষ প্রকাশ

 
 আহমদ উল্লাহ  
 চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।  

 বুধবার (৫ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়  প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এক বিবৃতিতে এ কথা জানান মেয়র।  

বিবৃতিতে তিনি বলেন, “আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস মহোদয়ের সঙ্গে আমার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা দুই দশক পর সফলভাবে নিরসন করায় আমাকে বিশেষ ধন্যবাদ জানান এবং এ প্রচেষ্টা দীর্ঘমেয়াদে অব্যাহত রাখতে অনুরোধ করেন। তিনি আশ্বস্ত করেছেন যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পূর্ণ সহায়তা ও সহযোগিতা দেওয়া হবে।”

আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি, ভারী বৃষ্টিপাতের কারণে ২০২৪ সালে নগরের ৮৫টি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ২০২৫ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ৩৩–এ। অর্থাৎ এক বছরের ব্যবধানে নগরে জলাবদ্ধতাপ্রবণ এলাকার সংখ্যা কমেছে ৫২টি।

“আমি মেয়র হওয়ার পর সবগুলো সংস্থাকে নিয়ে বসেছি। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা আমরা অর্ধেকে নামিয়ে এসেছি। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে সিডিএ  নগরীর ৩৬টি খাল উদ্ধার, পরিষ্কার ও পুনঃখনন কাজ করছে।  এর বাহিরে সিটি করপোরেশন একটি, পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প বাস্তবায়ন করছে। তবে জলাবদ্ধতা সমস্যার সমাধানে নগরীর বাকী ২১টি খাল খনন জরুরি। এ জন্য প্রকল্প নেয়া দরকার।  প্রধান উপদেষ্টা মেয়রকে ২১ টি খাল খননের জন্য ডিপিপি প্রণয়ন করে জমা দিতে বলেছেন।  ইনশাআল্লাহ শীঘ্রই বাকী ২১ টি খাল খনন করে চট্টগ্রামকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করা হবে৷ 

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমি প্রধান উপদেষ্টা, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের সহযোগিতায় চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে অগ্রগতি  সম্ভব হয়েছে।”
মেয়র আশা প্রকাশ করেন, সরকারের সর্বাত্মক সহযোগিতায় চট্টগ্রাম নগরকে একটি জলাবদ্ধতামুক্ত, আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

1

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

2

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

3

হাবিবুর রহমান সুমন

4

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

5

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিন

6

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

7

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

8

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

9

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

10

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

11

কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

12

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

13

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

15

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠ

16

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

17

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

18

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

19

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

20