জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্ড

 
 মনির আহমদ আজাদ 

চট্টগ্রামের লোহাগাড়ায় ধানের শীষের এক প্রার্থীর নির্বাচনী ব্যানার খুলে ফেলার দায়ে সালাহউদ্দিন নামে এক জামায়াত সমর্থককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত

ঘটনাটি ঘটে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বিওসি এলাকায়। এ সময় ব্যানার অপসারণের অভিযোগে সালাহউদ্দিনকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেননির্বাচনী প্রার্থীর ব্যানার খুলে ফেলা সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল। কোনোভাবেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

উপজেলা প্রশাসন জানায়নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে যেকোনো ধরনের নাশকতাপোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা কিংবা প্রতিপক্ষের প্রচারণায় বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতেএ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নির্বাচনকে সহিংসতা ও বিশৃঙ্খলামুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হচ্ছে। ###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

1

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

2

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

3

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

4

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

5

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

6

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

7

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

8

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

9

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

10

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

11

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

12

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

13

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

14

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

15

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

16

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

17

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

18

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

19

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

20