জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

আবু সায়েম 
  নিয়ামতপুরের কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা — ১২ বছরেও খুলে না ভাগ্য

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সরকারি ভাবে নির্মিত কেন্দ্রীয় শিশুপার্কটি আজ পরিণত হয়েছে এক পরিত্যক্ত স্থানে। প্রায় ১২ বছরেরও বেশি সময় ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থাকা এই শিশুপার্কটি এখন জঙ্গলে ঢাকা এক জনহীন স্থানে পরিণত হয়েছে।

উপজেলার দক্ষিণ পাশে, বাবুবাজার পার হয়ে তরফদার ফিলিং স্টেশনের সংলগ্ন এলাকায় অবস্থিত এই পার্কটি উপজেলা সদরের প্রায় এক কিলোমিটার দূরে। এলাকাবাসীর অভিযোগ, পার্কটি জনবসতি থেকে অনেকটা দূরে হওয়ায় এবং আশেপাশে কোন সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুদের জন্য এটি ব্যবহারযোগ্য হয়ে উঠেনি। ফলে নির্মাণের পর থেকেই এটি অবহেলায় পড়ে রয়েছে।

স্থানীয়দের মতে, “জনসাধারণের প্রয়োজনে সরকারি অর্থ ব্যয় করাই উচিত, কিন্তু এখানে যেন অর্থ ব্যয় হয়েছে কোনো বাস্তব প্রয়োজন যাচাই ছাড়াই।” অনেকে প্রশ্ন তুলেছেন, জনকল্যাণমূলক প্রকল্পের নামে যদি এমনভাবে রাষ্ট্রের অর্থ ব্যয় হয়, অথচ তা জনসাধারণের কোনো কাজে না লাগে, তবে সেটি কেবলমাত্র অপচয় বলেই গণ্য হবে।

বর্তমানে পার্কের ভেতর ঘাস, গাছপালা ও ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে পুরো এলাকা। কোনো দিকনির্দেশনা, সংরক্ষণ কিংবা রক্ষণাবেক্ষণের অভাবে এর অবকাঠামোও ভাঙাচোরা হয়ে গেছে।

এলাকার সচেতন নাগরিকরা বলেন, “যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে এই শিশুপার্কটিকে পুনরায় সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করা অথবা শিশুদের উপযোগী স্থানে নতুনভাবে পরিকল্পনা করা।”

স্থানীয় প্রশাসনের উদ্যোগ এবং জনগণের সহযোগিতা ছাড়া নিয়ামতপুরের কেন্দ্রীয় শিশুপার্কটি আবারও প্রাণ ফিরে পাবে—এমন প্রত্যাশাই জানিয়েছেন এলাকার অভিভাবক ও সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

1

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম

2

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

3

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

4

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

5

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

6

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

7

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

8

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

9

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

10

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

11

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

12

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

13

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

14

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

15

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ প

16

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

17

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

18

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

19

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

20