রবিউল বাপ্পী
প্রকাশঃ 17-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। তিনি ফিরে আসবেন এ আশায় রয়েছেন পরিবার থেকে শুরু করে বিএনপির নেতা-কর্মীরা। তাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আজ (বৃহস্পতিবার) সিলেট বিএনপি ও দলের সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।

বুধবার (১৬ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ইলিয়াস আলীর ব্যক্তিগত সচিব ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক। 

তিনি বলেন, ১৩ বছর ধরে ইলিয়াস আলীর ফেরার প্রতীক্ষায় রয়েছি। তার মা, স্ত্রী-সন্তান, স্বজন, বিএনপির নেতা-কর্মীসহ সিলেটের আপামর মানুষ তার ফিরে আসার প্রতীক্ষায় আছেন। তাকে অক্ষত ফিরে পেতে আজ সিলেট, ওসমানীনগর, গোয়ালাবাজার ও বিশ্বনাথে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ‘গুম’ করেছে। ওই সময় ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় তার উপজেলা সিলেটের বিশ্বনাথে। হরতাল চলাকালে পুলিশের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হন। এ ছাড়া বিএনপি ও ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, নিখোঁজ ইলিয়াস আলীকে অক্ষত ফিরে পেতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ বেলা সাড়ে ১১টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া বাদ আসর সিলেটের ওসমানীনগর এবং গোয়ালাবাজারে মিলাদ ও দোয়া মাহফিল করবে স্থানীয় বিএনপি। একই কর্মসূচি বিশ্বনাথ উপজেলায়ও পালিত হবে।

সিলেট বিএনপির একাধিক নেতা জানান, ২০১১ সালের মধ্যবর্তী সময় ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে সিলেটে জোরালো আন্দোলন দানা বাঁধে ইলিয়াস আলীর নেতৃত্বে। আঞ্চলিক ইস্যুতে এমন আন্দোলন অতীতে কমই দেখা গেছে। ১৩ বছর আগে নিখোঁজ হলেও সিলেটে সব ধরনের নির্বাচনসহ আন্দোলন-সংগ্রামে ইলিয়াস আলী আলোচনায় ছিলেন, আছেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনে টানা তিনবার নির্বাচন করেছিলেন সেখানে দুইবার বিজয়ী হয়েছিলেন ইলিয়াস। ২০০১ সালের আগে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ছিলেন সিলেট বিএনপির একক নেতা। এরপর ইলিয়াস আলীর উত্থান হলে দুই ধারায় সক্রিয় ছিল সিলেট বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। পরে ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমানের মৃত্যু হলে ইলিয়াস আলী সিলেট বিএনপির একক নেতায় পরিণত হন। পরে ইলিয়াস নিখোঁজ হলে তার অনুপস্থিতিকে দলীয় শক্তি হিসেবেই দল কাজে লাগানোর চেষ্টা করছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। তার গুম হওয়ার পর থেকেই আমরা ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছি। অথচ ১৩ বছরেও তার সন্ধান মেলেনি। আমরা দ্রুততার সঙ্গে ইলিয়াস আলীর সন্ধান চাই।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

1

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

2

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

যে ঐতিহ্য হারাবার পথে

4

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

5

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

6

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

7

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

8

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

9

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

10

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

11

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

12

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

13

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

14

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

15

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

16

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

17

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

18

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

19

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

20