জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কাইয়ুম মাহমুদ  

সিরাজগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোনা কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। 


গ্রেপ্তারকৃত আসামি মোঃ সোনা মিয়া সিরাজগঞ্জের সদর থানার সাহেদনগর বেপাড়ী গ্রামের মৃত ইসলামের ছেলে।


১২ জানুয়ারী সোমবার গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব ১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, ২০২০ সালের ২ মার্চ সিরাজগঞ্জ সদর থানায় মোঃ সোনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ৮(গ) অনুযায়ী একটি মামলা (মামলা নং-১০) দায়ের করা হয়। 

মামলার বিচার শেষে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০১, সিরাজগঞ্জ তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।রায় ঘোষণার পর থেকেই দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ সোনা দেশের বিভিন্ন স্থানে পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টা ৪০ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানার বাজার স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।#




 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

1

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

2

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

3

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

4

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

5

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

6

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

7

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

8

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

9

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

10

নির্বাচন স্থগিতের আশঙ্কায় বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

11

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

12

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

13

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

14

এপেক্স ক্লাব অফ মাদারীপুরের এজিএম ও হুইলচেয়ার বিতরণ

15

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

16

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

17

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

18

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

19

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

20