জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

মনির আহমদ আজাদ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান ও পার্শ্ববর্তী এলাকায় 

রাত নামলেই শুরু হয় মাটিবাহী ট্রাকের অবাধ চলাচল। 

স্থানীয়দের অভিযোগগভীর রাত থেকে ভোর পর্যন্ত সারিবদ্ধভাবে মাটিভর্তি 

ট্রাক চলাচল করেযা এলাকায় ভয়াবহ শব্দদূষণ সৃষ্টি করছে এবং 

জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানায়মাত্র কয়েক 

মিনিটের মধ্যেই একাধিক ট্রাক দ্রুতগতিতে চলাচল করতে দেখা যায়। 

ট্রাকের বিকট শব্দে ঘুম ভেঙে যাচ্ছে শিশু ও বৃদ্ধদের। অনেক ক্ষেত্রে গভীর

 রাতে স্কেভেটর দিয়ে জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

এতে একদিকে যেমন কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হচ্ছে,

 অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে

উত্তর কলাউজান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন

রাতের আঁধারে ট্রাকে ট্রাকে যেভাবে মাটি পরিবহন করা হচ্ছেতা 

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। কারা এই 

অবৈধ মাটি বাণিজ্যের সঙ্গে জড়িততা খতিয়ে দেখা জরুরি। প্রশাসনের

 নীরবতা এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করছে। তিনি আরও বলেন

এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন যদি নির্দেশনা দেয়তবে আমার 

ওয়ার্ডে চলাচলরত মাটিভর্তি ডাম্পার আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর

 কাছে হস্তান্তর করতে আমি প্রস্তুত। জনগণের জীবনপরিবেশ ও কৃষিজমি 

রক্ষায় আমি আপসহীন। স্থানীয়দের দাবিদ্রুত ভ্রাম্যমাণ আদালত ও 

আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা করে অবৈধ মাটি 

উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা 

নিতে হবে। অন্যথায় এই অবৈধ মাটি বাণিজ্য এলাকায় স্থায়ী পরিবেশ

 বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য

 জানতে একাধিকবার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তা পাওয়া যায়নি।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

1

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

2

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

3

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

4

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

5

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

6

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

7

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

8

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

9

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

10

ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

11

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

12

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

13

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

14

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

15

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

16

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

17

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা

18

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

19

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

20