জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ রাতুল হাসান লিমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ হাবিব, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থী গোলাম মসিহ এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সহসভাপতি মুহাম্মদ নূর হোসেন, মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সিসহ দলটির জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
তিনি বলেন, অতীতের নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ ছিল, যার কারণে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে যেন জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটের পরিবেশ পায়, সেটিই তাদের প্রধান প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

1

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

2

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

3

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

4

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

5

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

6

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

7

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

8

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

9

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

10

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

11

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

12

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

13

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

14

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

15

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

16

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

17

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

18

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

19

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

20