জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় করিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

শাহজাহান সরকার

পাবনা সদর উপজেলার হাজীরহাট–কালিদাহ সড়কে করিমনের ধাক্কায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) রাত ১০ টার দিকে হাজীরহাট পার হয়ে কালিদাহ মোড়ের পূর্বে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি করিমন দ্রুতগতিতে চলার সময় রাস্তা পার হওয়া এক সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় পথচারীরা  দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে স্বজনরা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। পরে সদর থানার আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।


এ বিষয়ে পাবনা সদর থানার ডিউটি অফিসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয়দের অভিযোগ, পাবনা সদর থেকে হাজীরহাট হয়ে কালিদাহ পর্যন্ত সড়কটিতে ট্রাফিক নিয়ন্ত্রণ বা গতি সীমা বাস্তবায়নের কোনো কার্যকর ব্যবস্থা নেই। এ সড়ক সংস্কার ও নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনা এখন নিত্যদিনের আতঙ্কে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

1

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

2

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

3

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

4

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

5

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

6

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

7

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

8

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

9

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

10

গাইবান্ধায় গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণে ইউপি সদস্য মোখলেছু

11

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

12

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

13

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

14

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

15

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

16

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

17

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

18

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

19

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

20