জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

 আব্দুল্লাহ আল ফাহাদ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী রিটানিং কর্মকর্তার নেতৃত্বে মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারী) সকালে মহড়াটি উপজেলার বৈলর, কালির বাজার, বালিপাড়া, রামপুর, চেলেরঘাটসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই মহড়ায় নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। মহড়ায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার, ফায়ার সার্ভিস সদস্যরা অংশ নেন। মহড়া দেখে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে।

এ সময় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কেপ্টেন সাইদুল ইসলাম, ত্রিশাল থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা বিশৃঙ্খলা রোধ করাই এই মহড়ার মূল লক্ষ্য। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবেই বিঘিœত না হয়, সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আরাফাত সিদ্দিকী বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সারাদেশে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ মহড়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলায় যৌথবাহিনী একযোগে মাঠে নেমেছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি।’

‘নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইনশাআল্লাহ, এ নির্বাচন এমন একটি দৃষ্টান্ত স্থাপন করবে, যা আগামী প্রজন্ম সারা জীবন মনে রাখবে বলেও আশা করেন তিনি’।



 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

1

শার্শায় এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা'র বার্ষিক ফলাফ

2

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

3

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

4

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

5

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

6

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

7

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

8

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

9

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

10

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

11

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

12

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

13

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

14

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

15

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

16

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

17

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

18

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

19

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

20