জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

আব্দুল্লাহ আল মামুন

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আবাসন প্রকল্পের বাসিন্দা, ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার পাঁড়ইল ইউনিয়নে বেলগাপুরে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, চিঁড়া, গুড়, তেল, লবণ, বিস্কুটসহ বিভিন্ন শুকনা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

‎‎প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক এর উপস্থিতে এই ত্রাণ কার্যক্রম এর সময় উপস্থিত ছিলেন, পাঁড়ইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম,ইউপি প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক,ওয়ার্ড  সদস্য আবু জাফর প্রমূখ।

‎‎এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি। কেউ না খেয়ে থাকবে না,এটাই আমাদের অঙ্গীকার। ধাপে ধাপে সকল বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

‎বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

1

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

2

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

3

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

4

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

5

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

6

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

7

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

8

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

9

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

10

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

11

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

12

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

13

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

14

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

15

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

16

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশ

17

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

18

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

19

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

20