জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এ ঘটনার শিকার হন তিনি।

‎আজ জুলাই আন্দোলনের ঢাকার মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহম্মেদ হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য প্রিজনভ্যানে আদালতে আনা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

‎অন্যদিকে, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাদি হত্যা মামলার চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও হাদির ভাই ওমর হাদিআদালতে হাজির হন। চার্জশিট পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান তিনি। আদালত সময় আবেদন মঞ্জুর করে ১৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।

‎ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে থাকাবস্থায় দুপুর দেড়টার দিকে পলককে নিয়ে একটি প্রিজনভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের হয়। সিএমএম আদালতের সামনে গাড়ি এলে পলককে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। এ অবস্থায় পলককে নিয়ে প্রিজনভ্যানটি কাশিমপুরের উদ্দেশে চলে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

1

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

2

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

3

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

4

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

5

নতুন পিয়াজের আমদানি

6

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

7

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

8

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

9

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

10

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

11

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল

12

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

13

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

14

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

15

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

16

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

17

নিকলীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

18

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

19

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

20