জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরিনত

মিজানুর রহমান মুবিন
বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফার উপর  জনগণ আস্থা এনেছেন। জণগণ বিশ্বাস করে বিএনপির নিকট রাষ্ট্র ক্ষমতা নিরাপদ। দীর্ঘ লড়াই সংগ্রামে বিএনপির আপোষহীন নেতৃত্ব, বেগম খালেদা জিয়া দেশের জন্য নিজের জীবন এবং পরিবারকে উৎসর্গ করতেও পিছপা হননি। তারেক রহমানের দূরদর্শী এবং জনকল্যাণমুখী রাজনৈতিক নেতৃত্ব বিএনপিকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ঝালকাঠি ২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। নলছিটি উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ধানের শীষের পক্ষে  রোববার  (২৬ অক্টোবর) সকাল ১০ টায় অনুষ্ঠিত  গণসংযোগ ও পথসভা 
 জনসমুদ্রে পরিণত হয়। 
 নলছিটি পৌর বিএনপি'র সভাপতি সাবেক নলছিটি পৌর মেয়ার মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে  উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সাধারন সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি বিশ্বাস,  সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরিফ, ঝালকাঠি জেলা ছাত্রদের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু সহ বিএনপি এবং অঙ্গ   সংগঠন এর শীর্ষ নেতৃবৃন্দ। সকাল ৯ টা থেকে বিভিন্ন ইউনিয়ন এবং নলছিটি পৌর বিএনপি'র ওয়ার্ড সমুহ থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে পথসভায় মিলিত হয় হাজার হাজার নেতাকর্মী এবং জনসাধারণ। নলছিটি পৌর এলাকা পরিনত হয় ধানের শীষের জনজোয়ারে। পথসভা শেষে ধানের শীষের পক্ষে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে একটি বিশাল মিছিল নলছিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং জনসাধারণের নিকট ৩১ দফার বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরন করে গণসংযোগ করা হয়। 
জেলা বিএনপির সদস্য সচিব তার  বক্তব্যে আরো বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান কৃষক শ্রমিক তথা প্রান্তিক জনগোষ্ঠীর  অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য  মুল্য প্রাপ্তির ব্যবস্থা নেয়ার  মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক  উন্নয়ন  করা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ তাদের আর্থিক নিরাপত্তার জন্য ফ্যামিলী কার্ড প্রবর্তন  সহ নানা মুখি অবদান রেখেছেন। বাংলাদেশের প্রান্তিক  জনগোষ্ঠীর উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় তিনি সুনির্দিষ্ট করা হয়েছে উল্লেখ করে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়িত হবে। সকলকে মিলে মিশে দেশ গঠনে ভুমিকা রাখতে  ধানের শীষের পক্ষে থাকার জন্য আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

1

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

2

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

3

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

5

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

6

নাসির নগরে শ্রম বিক্রির হাট

7

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

8

রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি

9

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

10

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

11

লালমাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার কতৃক কুরুচিপূর্ণ বক্তব্য

12

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

13

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

14

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

15

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

16

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

17

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

18

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

19

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

20