জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

রূপক মুখার্জি 

নড়াইলের লোহাগড়া ইউনিয়নের ৪টি গ্রামে চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে কালনা-লোহাগড়া-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের কাউড়িখোলা-কামঠানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

লোহাগড়া ইউনিয়নের ৪টি গ্রামবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী সমাবেশ ও 
মানববন্ধন কর্মসূচিতে প্রায় দু'শ গ্রামবাসী অংশগ্রহণ করেন। 

সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: রতন শেখ, ব্যবসায়ী ইমদাদুল হক শিপন, মো: ইলিয়াস শেখ, মো: হোসেনুর মোল্যা, হায়দার আলী, ইনামুল শেখ, মো: আজমল হোসেন, কৃষ্ণ সরকার তরুলতা সরকারসহ প্রমূখ।  


মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগড়া ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত সরোয়ার শেখের দু'ছেলে যথাক্রমে আবু তাহের (২৯) ও হিজবুল্লাহ সাকিব (২৭) মোচড়া, কাউড়িখোলা, কামঠানাসহ আশে-পাশের এলাকায় দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। সম্প্রতি এলাকার চিহ্নিত চোর হিজবুল্লাহ সাকিব কামঠানা গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মানিক সরকারের বাড়িতে কৌশলে প্রবেশ করে চুরি করতে গেলে বাড়ির সদস্যরা চুরির ঘটনাটি টের পেয়ে গ্রামবাসীদের খবর দিলে গ্রামবাসী চোর হিজবুল্লাহ সাকিবকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। বর্তমানে হিজবুল্লাহ সাকিব জেল-হাজতে রয়েছে। 

এ ঘটনার পর চোর হিজবুল্লাহ সাকিবের মা জাহানারা বেগম গ্রামের চুরির ঘটনার প্রতিবাদকারী ৫ জনের নাম উল্লেখ করে নড়াইল পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তরা অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত করে  
এই চিহ্নিত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

1

তাড়াশে বৈধভাবে পুকুর খনন করায় ৯৫ হাজার টাকার জরিমানা ১৫ দিন

2

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

3

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

4

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

5

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

6

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

7

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

8

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

9

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

10

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

11

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

12

শিশু সুরক্ষা সেমিনার আয়োজনে ফুলবাড়িয়া এপি ওয়াল্ড ভিশন বা

13

মহাদেবপুরে যৌথ বাহিনীর অভিযান

14

বাঞ্ছারামপুরে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামি মহাসম্মেলন

15

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

16

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

17

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

18

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

19

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

20