জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত ১০

শাহজাহান হেলাল  

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬খ্রি সোমবার  : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সাথে জুট মিলের শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০জন। আহতদের মধ্যে ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে  উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, দুপুর  আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশী ধলা হুজুরের বাড়ির নিকট রেলগেট পার হওয়ার সময়  জনতা জুট মিলের শ্রমিকবাহী পিক-আপকে ধাক্কা দেয়। পিক-আপটি দুমড়ে মুচড়ে পাশে পড়ে যায়। 
এ দুর্ঘটনায় জনতা জুট মিলের শ্রমিক ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা, মো. মুছা মোল্যা ও একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হন। এ ঘটনায় গুরতর আহত ৫জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান ও থানা অফিসার ইনচার্জ মো আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

1

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

2

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

3

যে ঐতিহ্য হারাবার পথে

4

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

5

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

6

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

7

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

8

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

9

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

10

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

11

নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক-১

12

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

13

বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের অধ্যাপক ড. সাইদুর

14

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

15

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

16

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

17

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

18

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

19

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

20