জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

মোঃ রাতুল হাসান লিমন

বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ সময় তিনি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেন এবং সীমান্ত এলাকায় প্রতীকী অবরোধের ঘোষণা দেন।
সোমবার কলকাতার নিজাম প্যালেস থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্দেশ্যে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। হিন্দুত্ববাদী সংগঠন ও সাধু-সন্তদের অংশগ্রহণে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। তবে মিছিলটি বেকবাগান এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।
ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারী ও মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে।
বিক্ষোভ কর্মসূচিতে শুভেন্দু অধিকারী বলেন, দীপু চন্দ্র দাসসহ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে প্রতিবাদ আরও জোরদার করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এক কেজি পেঁয়াজও বাংলাদেশে যেতে দেওয়া হবে না।”
তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি ২৬ ডিসেম্বর আরও বড় কর্মসূচি নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
বক্তব্যে শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
প্রসঙ্গত, বাংলাদেশের ইসলামিক সংগঠনের এক নেতার মৃত্যুকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস নিহত হন। এ ঘটনার পর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে, প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতায় নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

1

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

2

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

3

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

4

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

5

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

6

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

7

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

10

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন

11

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

12

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

13

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

14

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

15

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

16

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

17

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

18

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

19

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

20