জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে দৃঢ় ভাবে

 
মোঃইকবাল হোসাইন
দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্বব্যাংকের জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, প্রত্যেকটি এলাকায় এলাকা বা অঞ্চল ভিত্তিক হবে বিশেষ সংস্কৃতি থাকে। এলাকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রত্নতত্ত্ব নিদর্শন থাকে। সেগুলো নিয়ে গণমাধ্যমে প্রচুর লেখালেখি হয়। কিন্তু সংরক্ষণের উদ্যোগ নেয়া হয় না। সেগুলো সংরক্ষণে লেখালেখির সাথে সাথে বাস্তবভিত্তিক উদ্যোগ নেয়া প্রয়োজন। এজন্য প্রতিটি জেলা প্রেস ক্লাবের পাশাপাশি একটি করে মিউজিয়াম স্থাপন গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। 
তিনি আরো বলেন, ডিজিটাল প্রতিযোগিতার সময়ে অনলাইন ও অফলাইন দু'ভাবেই খবরের কাগজ পত্রিকাটি প্রকাশিতত হচ্ছে। লেখার মান, ছবির ধরনই প্রমাণ করে এটি একটি ভালো মিডিয়া। আমি এ মিডিয়ার উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করছি। 
রবিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে খবরের কাগজ পত্রিকার ২য় বর্ষপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলআমিন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার। বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, প্রেসক্লাবের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ, ছাত্রনেতা আসিফ আল ইমরান। খবরের কাগজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সুইটের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের যুগ্মসম্পাদক আতিকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

1

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

2

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

3

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

4

শার্শায় এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা'র বার্ষিক ফলাফ

5

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

6

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

7

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

8

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

9

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

10

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

11

মধ্যনগরে চালতার বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

12

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

13

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

14

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

15

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

16

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

17

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

18

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

19

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

20