জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বি এস এফ) গুলি বর্ষন

 রেজাউল হক
কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বি এস এফ) গুলি বর্ষন করে মিস্টার আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১২ জানুয়ারি) ভোররাতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনাটি ঘটে।

আটক মিস্টার আলী (২৫) উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম ও এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে চোরাকারবারিদের ৬-৭ জনের একটি দল সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে কম্বল পারাপারের চেষ্টা করছিল। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর শাহপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের সরে যেতে নির্দেশ দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

এরপরেও তারা সরে না গেলে বিএসএফ গেট খুলে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। গুলির শব্দে দলের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ মিস্টার আলীকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধীন মোল্লারচর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন জানান, একজন বাংলাদেশি যুবককে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে তারা শুনেছেন। তবে ঘটনাটি তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকা নয়; বরং ১০৬৩ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় ঘটেছে।

অন্যদিকে, রৌমারী সদর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলির শব্দ শোনা গেছে কিনা এবং প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা টহলরত সদস্যদের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠ

1

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

2

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

3

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

4

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

5

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

6

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

7

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

8

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

9

দ্বিতীয় বিয়ে করার খাবারে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনা/ঙ্গ

10

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

11

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

12

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

13

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

14

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

15

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

16

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

17

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

18

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

19

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

20