জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

রূপক মুখার্জি 

 নড়াইলের লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) লোহাগড়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল পতাকা উত্তোলন, শহীদ হাবিবুর রহমান এর কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিনের শুরুতে সকাল ১০টায় লোহাগড়া মুক্তিযোদ্ধা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোসা: সাদিয়া সুলতানা। এ সময় লোহাগড়ার বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এরপর বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকাল সাড়ে ১০ টায় লোহাগড়া থানা চত্বরে অবস্থিত শহীদ হাবিবুর রহমান এর কবর জিয়ারত করেন। বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আবুল কাশেম শেখ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সঞ্চালনায়
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোসা: সাদিয়া সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মুকাররম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইয়ার আলী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

1

কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্

2

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

3

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

4

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

5

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

6

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

7

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

8

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

9

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

10

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

11

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

12

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

13

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

14

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

15

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

16

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

17

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

18

মহাদেবপুরে যৌথ বাহিনীর অভিযান

19

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

20