জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

মোঃ রাতুল হাসান লিমন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি আবাসিক স্থাপনায় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে—ক্রেমলিনের এমন দাবি সত্য নয় বলে মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।


যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সাম্প্রতিক এক ড্রোন ঘটনার বিষয়ে সিআইএর মূল্যায়নে উঠে এসেছে যে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো বাসভবন লক্ষ্য করে হামলা চালায়নি। এই মূল্যায়ন সরাসরি পুতিনের সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করে, যা তিনি সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তুলেছিলেন।
বুধবার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ প্রেসিডেন্ট ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এর আগে রাশিয়া প্রকাশ্যে দাবি করেছিল, উত্তরাঞ্চল থেকে ছোড়া ড্রোনের মাধ্যমে ইউক্রেন পুতিনের আবাসস্থলে হামলার চেষ্টা করেছে। ট্রাম্পও সাংবাদিকদের জানান, পুতিন তাকে ফোনে এ ঘটনার কথা বলেছেন এবং তখন বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন।
তবে ট্রাম্প সে সময় এটাও স্বীকার করেছিলেন যে অভিযোগটি সত্য নাও হতে পারে। পরে সিআইএর ব্রিফিং পাওয়ার পর এ বিষয়ে তার অবস্থানে পরিবর্তন দেখা যায়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একটি মার্কিন পত্রিকার সম্পাদকীয় শেয়ার করেন, যেখানে রাশিয়ার অভিযোগকে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা হিসেবে উল্লেখ করা হয়।
উক্ত সম্পাদকীয়তে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ধরনের হামলার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছেন। একই সঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও কোনো প্রমাণ দেখাতে পারেননি। সম্পাদকীয় বোর্ডের মতে, ড্রোন হামলার ঘটনাটি আদৌ ঘটেনি বলেই বেশি বিশ্বাসযোগ্য।
এ বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিআইএও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
উল্লেখ্য, এই অভিযোগ ও তার বিপরীত মূল্যায়ন এমন এক সময়ে সামনে এলো, যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রতিনিধিরা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফ্লোরিডার মার-আ-লাগোতে ট্রাম্পের বৈঠকের একদিন পরই পুতিন এ অভিযোগ তোলেন।
ইউরোপীয় কয়েকজন কর্মকর্তা মনে করছেন, শান্তি আলোচনা থেকে দৃষ্টি সরাতেই রাশিয়া এমন দাবি তুলেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাসও একে ‘ইচ্ছাকৃত বিভ্রান্তি’ বলে মন্তব্য করেছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সোমবার ভোরে উত্তর ইউক্রেন থেকে ৯১টি ড্রোন ছোড়া হয়, যার লক্ষ্য ছিল উত্তর-পশ্চিম রাশিয়ার নভগোরোদ অঞ্চলে অবস্থিত পুতিনের আবাসস্থল। তবে কীভাবে তারা এই লক্ষ্য নির্ধারণ করেছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

1

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

2

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

3

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

4

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

5

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

6

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

7

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

8

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

9

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

10

রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভ

11

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

12

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

13

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

14

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

15

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

16

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

17

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

18

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

19

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

20