জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণমূলের সংবাদ সম্মেলন

মোঃশাহআলম মোল্লা 
 

সোমবার ১৭ নভেম্বর। বরিশাল-১  (গৌরনদী-আগৈলঝাড়াআসনে  বিএনপির মনোনয়ন নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটাতে সংবাদ সম্মেলন করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব ইসলাম মাহবুব সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে দলের পরীক্ষিত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে 'ধানের শীষ' প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার জোর দাবি জানান।
​সংবাদ সম্মেলনে মোঃ মাহবুব ইসলাম মাহবুব বলেন, গৌরনদী-আগৈলঝাড়ার সাধারণ জনসাধারণ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একমাত্র প্রাণের দাবি হলো দলের নিবেদিতপ্রাণ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে এই আসনে মনোনয়ন দেওয়া।
​ তিনি উল্লেখ করেন যে, ১/১১ এর কঠিন সময়ে যখন দলের অনেক প্রভাবশালী নেতা বিতর্কিত ভূমিকায় ছিলেন, তখন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দলের পাশে থেকে নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের আশ্রয় ও সাহস জুগিয়েছেন। তাঁর এই ত্যাগ, নির্লোভ নেতৃত্ব এবং দলের প্রতি অবিচল আনুগত্য পরীক্ষিত।
​ দলের মনোনয়ন তালিকায় বিতর্কিত নাম আসায় সাধারণ জনগণ ও তৃণমূল নেতাকর্মীরা বিক্ষুব্ধ বলে তিনি জানান।
​মোঃ মাহবুব ইসলাম মাহবুব সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানান, তারা বিতর্কিত নেতা জহির উদ্দিন স্বপনের পরিবর্তে দলের দুর্দিনের কাণ্ডারী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের কাছে জোর আপিল করছেন।
​তিনি বলেন, "দলের দুর্দিনে পরীক্ষিত এবং জনগণের ভালোবাসায় সিক্ত, এমন নেতাই হোক আমাদের আগামী দিনের কান্ডারী।"
​মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নীতিনির্ধারকদের কাছে আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, "আমাদের এই গণদাবী মেনে নিন এবং বরিশাল-১ এ ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে মনোনয়ন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

1

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

2

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

3

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

4

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

5

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

6

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

7

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

8

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

9

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

10

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

11

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

12

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

13

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

14

বাগমারায় সাইপাড়া ইয়াং স্টার ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা

15

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

16

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

17

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

18

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

19

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

20