জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নীল আকাশের নিচে সবুজ গালিচা

   কাইয়ুম মাহমুদ  

শীতের সবজি চাষ করেছেন কৃষকেরা। সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের কামারপাড়া এলাকায়।বিস্তীর্ণ খেতে বাহারি শীতের সবজি চাষ করতে ব্যাস্ত কৃষকেরা। 

গ্রামের মাঠে মাঠে এখন সবুজের বিস্তার। বাতাসে হিম হিম অনুভূতি। ঝলমলে রোদে সবুজ খেতের ওপর নীল আকাশে ভাসমান মেঘ, রোদ-ছায়ার খেলায় যেন এক কাব্যিক আবহ তৈরি করেছে। চারদিকে এমন পরিবেশ জানান দিচ্ছে, প্রকৃতিতে এসেছে হেমন্ত। আর শীত মানেই সবজির মৌসুম।

আর শীত এলেই বাজারে রকমারি সবজির দাপট বাড়ে। তবে উল্লাপাড়া উপজেলার  কৃষকেরা শীতের আগেই সবজি আবাদ শুরু করেন। হেমন্তের সময়ে খেতজুড়ে তাই দেখা যায়। সবুজ আর সবুজের উচ্ছ্বাস, এ যেন নীল আকাশের নিচে  সবুজের গালিচা।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর তথ্য মতে ১৫৩৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৬২৩২ হাজারমেট্রিক টন। অনেক কৃষকই এবার আগাম সবজি আবাদ করেছেন, ফলে বাজার এখন বেশ গরম নতুন সবজিতে ।

বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ায় সবজির দাম প্রতিদিনই কিছুটা করে কমছে। আগাম চাষ করা কৃষকেরা ইতিমধ্যে ভালো লাভ করেছেন। 

উল্লাপাড়া উপজেলার কামারপাড়া গ্রামের নুর মোহামাদ একসময় যার ‘নুন আনতে পান্তা ফুরাতো’ এমন পরিস্থিতির মধ্যে ছিলেন। পাঁচ বছর আগে বাড়ির পাশের ১(এক) বিঘা জমিতে সবজি চাষ শুরু করেন।  ফুলকপি, বাঁধাকপি, করলা, বেগুন, কাঁচা মরিচ পুইশাক লালশাক,পালনশাক,কলমিশাক,পাটশাক,বোতেশাক,ধনিয়াশাক,সোলেশাকসহ নানা প্রজাতের সবজি চাষ করে ১লাখ টাকা বিক্রি করেও আরও একলাখের ও বেশি বিক্রি করবেন বলে আশা করছেন,তিনি প্রতি বছর প্রায় ৬থেকে ৭লাখ টাকা আয় করেন সবজি চাষ করে । 

তবে নুর মোহামাদের এমন সবজি চাষকে স্থানীয়রা সাদুবাদ জানান, আর বলেন শুধু উল্লাপাড়া উপজেলাতে নয় নুর মোহামাদের সবজি দেশ- বিদেশের বিভিন্ন স্থানে পৌছাবে এই টাটকা সবজি। 

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন,এ বছর আগাম জাতের সবজির ভালো ফলন হওয়ায়। স্থানীয় প্রয়োজন মিটিয়ে এখানকার সবজি দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে রপ্তানি হচ্ছে। শীতকালীন সবজি থেকে কৃষকেরা অতিরিক্ত আয় করছেন। চাষিদের পাশে তাঁরা সব সময় আছেন এবং নানা সহযোগীতা করে 
আসছেন।
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

1

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

2

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

3

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

4

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

5

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

6

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

7

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

8

নগরীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ

9

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

10

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

11

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

12

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

13

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

15

মৌলভীবাজার কুলাউড়ার সোহেল আমেরিকায় আটলান্টিক সিটি কাউন্সিল ন

16

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

17

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

18

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

19

ময়মনসিংহে শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

20