মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৫ ডাকাত সদস্য গ্রেফতার

রাজবাড়ীর  কালুখালী উপজেলার  সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ডাকাতির সরঞ্জামসহ চিহ্নিত ডাকাত ও চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শ‌নিবার ২৪ মে ২০২৫, রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্প এর একটি আভিযানিক দল কালুখালী থানা পুলিশের সমন্বয়ে জামালপুর ইউনিয়নের সাওরাইল গ্রামে মজনু গ্রুপের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:. মোঃ মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মোঃ সুলতান আলী মোল্লা জসিম মণ্ডল।
এ‌দের  মধ্যে মোঃ মজিবুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়: ১টি ৯ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ওয়ান শুটার বন্দুক, ১টি ব্যাটন, ২টি ছুরি, ১টি হকি স্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেকবই, ২টি মদের বোতল, ২টি এটিএম কার্ড, ৩টি পাসপোর্ট, ১টি লেজার পয়েন্টার, ১টি ড্রাইভিং লাইসেন্স।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা মজনু গ্রুপের হয়ে দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধ চাঁদাবাজি ও সশস্ত্র ডাকাতি চালিয়ে আসছিল।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালুখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এ চক্রটি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল। যৌথ বাহিনীর এই সফল অভিযান এলাকায় স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে এনেছে, বলে স্থানীয়দের মন্তব্য।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

1

মেলান্দহে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

2

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

3

আমাদের কাজ চুরি করা নয়

4

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

5

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

6

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

7

বান্দরবানের লামায় শীতার্ত মানুষের মন জয়ী করে নিলেন উপজেলা

8

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

9

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

10

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

11

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

12

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

13

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

14

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

15

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামী

16

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

17

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

18

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বি

19

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

20