জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

 আব্দুল আউয়াল  

 ঠাকুরগাঁও সদর উপজেলার বড় মাঠ সংলগ্ন এলাকায় একটি নির্বাচনী বিলবোর্ড রাতের আঁধারে ছিঁড়ে ও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ‘আমরা জানি, কারা বা কারা এ কাজে জড়িত। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই কোনো স্বেচ্ছাচারমূলক ব্যবস্থা নিচ্ছি না। তবে বারবার এমন ঘটনা ঘটলে আমরা আর নীরব থাকব না। প্রমাণসহ দুষ্কৃতকারীদের আইনের হাতে সমর্পণ করব।’
তিনি আরও বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ফেস্টুন বিকৃতির ঘটনা সবার স্মৃতিতে আছে, যার প্রভাব নির্বাচনী ফলেও পড়েছিল। ইনশাআল্লাহ, ঠাকুরগাঁওবাসীও দেখিয়ে দেবে, এখানকার দুষ্কৃতকারী ও কাপুরুষদের পরাজয় অবশ্যম্ভাবী।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা নতুন করে কোনো স্বৈরাচার গড়তে দেব না। তাই এমন কর্মকাণ্ড পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ঘটনাটির খবর আমরা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে রিটার্নিং অফিসার সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

1

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

2

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

3

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

4

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

5

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

6

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

7

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

8

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

9

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

10

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

11

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সম

12

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

13

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

14

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

15

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

16

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

17

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

18

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

19

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

20