জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

মোঃ মশিউর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের নুরুল হুদা বলেছেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লড়াইয়ে জনগণই আমাদের শক্তি।”
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ ঢাকা মোড় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় নুরুল হুদা বলেন, “এই এলাকার মানুষের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই বিজয় অর্জন করব।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়েছে স্বজনপ্রীতি, দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। বিএনপির ৩১ দফা রূপরেখা কেবল রাজনৈতিক নীতি নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের নীলনকশা। বিচার বিভাগ হবে স্বাধীন, প্রশাসন জনগণের সেবক, নির্বাচন কমিশন হবে নিরপেক্ষ, সংবাদমাধ্যম থাকবে মুক্ত এবং নাগরিক অধিকার অটুট থাকবে—এই লক্ষ্য বাস্তবায়ন করতেই আমাদের এখনই উদ্যোগ নিতে হবে।”
নুরুল হুদা আরও বলেন, “নিজেকে মেরামত, সমাজকে মেরামত, রাষ্ট্রকে মেরামত—এই তিন মূলমন্ত্রেই নতুন বাংলাদেশের পথে আমাদের শপথ নিতে হবে।”
পথসভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদোজ্জা বুলু, এবং “আমাদের নুরুল হুদা টিম”-এর সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

1

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

2

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

3

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

4

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

5

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

6

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

7

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

8

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

9

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

10

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

11

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

12

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

13

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের

14

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

15

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

16

গ্যাস সংকটে রান্নাঘর অচল

17

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

18

বগুড়ার নন্দীগ্রামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ধর্ষক আটক

19

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

20