জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ্ধা নিবেদন ও দোয়া আয়োজন

মহিউদ্দিন জুয়েল 

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দোয়ারা বাজার উপজেলার পূর্ব বাংলা বাজার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
​সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দলীয় নেতৃবৃন্দ একটি শোক র‍্যালি নিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন। এরপর দলের পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ৭১-এর বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো 
হয়।
​পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনারের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ ও বিশেষ দোয়া আয়োজন করা হয়। এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
​এ সময় পূর্ব বাংলা বাজার বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

1

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে, এরা মুনাফিকি করে ম

2

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

3

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

4

ফুলবাড়িয়া কৃষকের ধান কেটে দিলেন ধানের শীষের মনোনীত প্রার্

5

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

6

জামালপুরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলেছ

7

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

8

পটুয়াখালী-১১৪ এর চার আসনে জামায়াত ইসলামী ও শাসনতন্ত্র আন্দোল

9

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

10

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

11

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

12

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

13

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

14

লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধা

15

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

16

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

17

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

18

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

19

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

20