মোঃফরহাদ হোসেন রাসেল
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

অরবিন্দ রায় 

গাজীপুরে মঙ্গলবার ২৭ জানুয়ারি  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তারেক জিয়ার  আগমনকে ঘিরে গাজীপুরজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ জেলা মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাজীপুরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের এ জনসভা ঘিরে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন। ওই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া।
মঙ্গলবার বিকাল ৪টায় রাজবাড়ী মাঠে তারেক রহমানের জনসভাকে সফল করার জন্য রোববার বিকালে সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
সভাস্থল পরিদর্শনকালে নেতারা মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তারা জানান, জনসভাটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে মহানগর বিএনপিকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে আলাদা শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গাজীপুরের জনসভায় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
সোমবার ভাওয়াল রাজবাড়ী মাঠ পরিদর্শনে ছিলেন- ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বিএনপি নেতা সালাউদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননি, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শহিদুজ্জামান, আহমদ আলী রুশদি, মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আফম মোফাজ্জল হোসেন, মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহবায়ক সৈয়দ ফারহাজ বিন প্রবালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

1

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

2

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

3

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

4

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

5

কবিরহাটে গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর

6

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

7

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

8

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

9

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

10

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

11

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

13

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

14

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

15

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

16

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

17

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

18

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

19

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

20