জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস

মোঃ আরশাদুল হক
মঙ্গা -খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত কুড়িগ্রাম জেলা। এর মধ্যে এবছর শুরু হয়েছে আগাম শীত। শীতে কাহিল কুড়িগ্রামের নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন।

আজ শনিবার  সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা  ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

 দিন ও রাতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভুত হচ্ছে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় চাদরে ঢাকা থাকছে চার-দিক। 
আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য উত্তাপ তেমন ছড়াতে পারছে না। ফলে দিনের বেলাও কনকনে ঠান্ডায় অস্বস্তিতে পড়েছে মানুষজন। 
 
  কুয়াশার ঘনত্ব বেশী হওয়ায় যানবাহনগুলো দিনের  বেলায় হেড-লাইট জ্বালিয়ে  যাতায়াত করছে। 


এবিষয়ে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের স্থানীয় বাসিন্দা শ্রমজীবী রিয়াজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন শীতের কারণে ক্জে যেতে পাচ্ছি না।কাজে গেলে বিলম্ব হচ্ছে। 
একই গ্রামের এরশাদুল বলেন শীতের কারণে কাজের সন্ধান না মেলায় পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি। 
কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নয়া মিয়া বলেন ঠান্ডার কারণে সবজি ক্ষেত থেকে তুলে বাজারজাত করতে বিলম্ব হচ্ছে। 
   অপর দিকে,হিমেল বাতাসে শীত কষ্টে পড়েছে জেলার  উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের 
 দরিদ্র ও নিম্ন আয়ের  মানুষেরা। 
অন্যদিকে শীত নিবারণে সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তিগত তেমন কোন উদ্যোগ চোঁখে পড়ছে না।


এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান আমাদের উপজেলা অনুযায়ী তালিকা প্রস্তুতের কাজ চলছে শীঘ্রই শীতার্ত মানুষের মাঝে  কম্বল বিতরণ শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

1

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

2

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

3

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

4

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

5

পাটগ্রামে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জামায়াতে ইসলামীর এ

6

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

7

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

8

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

9

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

10

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

11

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

12

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

13

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

14

বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী

15

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

16

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

17

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

18

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

19

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

20