ওবায়দুল হক
প্রকাশঃ 8-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

এ সময় শুনানিতে তিনি বলেন, ‘আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর ধরে চাকরি থেকে বঞ্চিত।’

মঙ্গলবার দুপুর ১ টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর দুপুর ২ টা ৩৪ মিনিটে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে উত্তরা পশ্চিম থানা পুলিশ আসামিকে তুলে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া। 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। এ সময় তুরিন আফরোজের মনোনীত কোনো আইনজীবী ছিলো না। তাই বিচারক আসামিকেই তার পক্ষে কথা বলতে বলেন। 

এ সময় তুরিন আফরোজ বলেন, মাননীয় স্যার আমি দুই-তিন মিনিট যতটুকু পারবো কথা বলতে চাই। হত্যাচেষ্টার ঘটনাটি ৪ আগস্টে৷ এ সময় আমার অপারেশন হয়। টিউমার অপারেশন। আমি সকল ডাক্তারি রিপোর্ট দিতে পারবো। আমি ৪ বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি। আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর ধরে চাকরি থেকে বঞ্চিত। তবে কেউ আইনের উর্ধ্বে নয়। আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব। আশা করছি আমি ন্যায়বিচার পাবো।

শুনানি শেষে বিচারক তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট দুপুর ১২ টার দিকে আ. জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন।এজাহারনামীয় ৩০ নং আসামি তুরিন আফরোজ।

তুরিন আফরোজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

1

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

2

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

3

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ইং

4

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

5

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

6

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

7

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

8

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

9

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

10

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

11

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

12

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

13

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

14

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

15

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

16

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

17

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

18

যৌথ অভিযানে হেরোইনসহ একজন গ্রেফতার

19

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

20