জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

তোফাজ্জল হোসেন সিপাহী

পটুয়াখালীর কুয়াকাটার নিজামপুরের শুঁটকি পল্লীতে বাণিজ্যিকভাবে শুঁটকি শুকানোর কর্মযজ্ঞ শুরু হয়েছে। এ শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৪০ হাজার লোকের মাঝে চলছে ব্যস্ততা। দম ফেলানোর ফুরসত কারো কাছে নেই। কেউ চট রেডি করছে, কেউবা আবার ট্রলার সাগরে নামাচ্ছে। কেউ কেউ মাছ শুকাচ্ছে। কেউ ব্যস্ত অস্থায়ী আবাসিক ঘর তৈরি করতে। স্বাদে আর গুণে বেশ সুনাম আছে এখানকার শুঁটকির। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এই নিজামপুরের প্রাকৃতিক উপায়ে তৈরি শুঁটকি।

সরেজমিনে দেখা যায়, শুঁটকি শিল্পের সাথে জড়িত সকলেই ব্যস্ত সময় পার করছে। একটি দলে প্রায় ৭ থেকে ৮ জন শ্রমিক কাজ করছে। এ রকম প্রায় ৪০০টি দল কাজ করে। কোনো কোনো দলে প্রায় ১২ জনও কাজ করে থাকে। কেউ মাছ ধরার ট্রলার সাগরে নামাচ্ছে, কেউ বা আবার চাতাং তৈরি করছে। জেলেদের মুখে হাসি ফুটবে। অর্থনৈতিক সংকট কেটে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন তাদের চোখে ও মুখে বিরাজ করে।

জেলেদের তথ্যমতে, শুঁটকি শুকানোর কাজ চলবে প্রায় ৪ মাস। এ চার মাসে এখান থেকে হাজার হাজার মন শুঁটকি দেশের বিভিন্ন পয়েন্টে পাঠানো হবে। এখানকার শুঁটকি প্রাকৃতিক উপায়ে রোদে শুকানো হয় বলে দেশের নানা প্রান্তে এর চাহিদা মিলে। দামও একটু বেশি থাকে । এদের মধ্যে লইট্টা, চিংড়ি ও সোনাপাতার চাহিদা বেশি।

জেলেরা বলেন, সমুদ্র থেকে মাছ ধরে এনে পানি দিয়ে ধুয়ে রৌদ্রে শুকাই। কোনো কোনো মাছের পেট কেটে দিয়ে ভালো করে ধুয়ে শুকাই। কোনো ধরনের কেমিকেল মেশাই না। যা ফলে আমরা দাম ভালো পাই। আমরা এখন থেকে ৫ মাস পর্যন্ত ব্যস্ত সময় পার করব। আশা করি এবারে দামটা ভালো থাকবে। এখন পর্যন্ত যে চাহিদা আছে তাতে তেমনটাই আশা করি।  চাই আধুনিক পদ্ধতিতে শুঁটকি শুকাতে, কিন্তু সরকার আমাদের প্রতি নজর দেয় না। যদি আমরা আধুনিক পদ্ধতিতে শুকাতাম তাহলে আরও বেশি মাছ শুকাতে পারতাম। এখন চিংড়ি মাছ শুকাতে দুদিন সময় লাগে। লইট্টা প্রায় ৩ দিন সময় লাগে। এত সময় লাগত না যদি আধুনিক সুযোগ-সুবিধা পেতাম।

নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত দেশের নানা প্রান্ত থেকে প্রায় ৪০ হাজার লোকের ব্যস্ততা থাকে এই নিজামপুরে। এমনও দিন আছে দুই কোটি টাকারও বেশি শুঁটকি মাছ বিক্রয় করা হয় এখান থেকে। এখন মৌসুম শুরু হয়েছে। এবার দাম একটু বেশি পাওয়া যাবে। এবারে চিংড়িটা ২৮ হাজার মন দরে বিক্রি হচ্ছে, লইট্টা ২৬ হাজার মণ দরে বিক্রি হচ্ছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

1

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

2

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

3

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

4

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

5

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

6

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

7

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

8

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

9

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

10

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

11

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

12

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

13

দোয়ারাবাজারে ব্যবসায়ী দ্বন্দ্বে আহাদ হত্যাকান্ড সংঘটিত

14

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

15

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

16

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

17

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার

18

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

19

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

20